ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দি নিউজ লায়নঃ ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে চাঙ্গা করে তুলতে মার্চের ২ তারিখ ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। মার্চের ২ ও ৩ তারিখ তিনি উত্তর কলকাতায় রোড-শো করবেন বলে বিজেপি সূত্রে খবর৷
সূত্র মতে, মার্চের ২ তারিখ টালা থেকে চৌরঙ্গি মিছিল করবেন অমিত শাহ। তারপর ৩ মার্চ রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবেন তিনি।

Post a Comment